দুই হাজতির আত্মহত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপ বেয়ে পাঁচ তলার ওপর উঠে এলেন দুই হাজতি। সেখান থেকে ঘোষণা দিলেন, তাঁরা যে কক্ষে আছেন সেখান থেকে তাঁদের অন্য কক্ষে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা লাফ দিয়ে আত্মহত্যা করবেন। হুমকি শুনে তোলপাড় শুরু হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পুলিশ ও উদ্ধারকর্মীরা হাজির হন। প্রায় দুই ঘণ্টা ধরে নানা আশ্বাস দেওয়ার পর তাঁরা নেমে আসেন।গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছয়তলা পদ্মা ভবনের ২০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। দুই হাজতির নাম সাজ্জাত হোসেন ও মো. রনি। সাজ্জাত পাহাড়তলী থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে ১১ সেপ্টেম্বর এবং রনি বন্দর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার হন।কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, কয়েদিদের মধ্যে বেশ কয়েকজনের চর্মরোগ দেখা দিলে কর্তৃপক্ষ তাঁদের সবাইকে ওই ওয়ার্ডের ২০ নম্বর কক্ষে রাখার সিদ্ধান্ত নেয়। সেখানে ওই দুই হাজতি থাকছিলেন। তাঁরা তাঁদের কক্ষ থেকে বের করে অন্য কক্ষে নেওয়ার প্রতিবাদে এ কাণ্ড ঘটিয়েছেন। নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ফারুক আহমদ বলেন, নেমে আসার পর তাঁদের জেলারের কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।