দুই হাজার ইয়াবা বড়িসহ বিক্রেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকা থেকে রোববার রাতে দুই হাজার ইয়াবা বড়িসহ মো. আজিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, আজিম ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে ইপিজেড থানায় একটি মামলা হয়েছে।
ইয়াবা সেবনকারীর দণ্ড: ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার শাহ আমানত সেতু এলাকা থেকে আবু তাহের নামে ওই ব্যক্তিকে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, তাহের ইয়াবা সেবনের কথা স্বীকার করলে আদালত তাঁকে এক বছরের দণ্ড দেন।