দুই হাজার ইয়াবা বড়িসহ আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় দুই হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় সেনপাড়া পর্বতা এলাকার ৩৭৫ নম্বর বাসার সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন (৫২), জাহাঙ্গীর হোসেন (৩৫), লুত্ফর রহমান (৩০), মজিবুর রহমান (৪৮) ও হারুন অর রশিদ (২৯)।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা বিভিন্ন অভিজাত এলাকায় মাইক্রোবাসে করে ইয়াবা সরবরাহ করেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।