দুই হাজার কৃষকের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফল-ফসলে ফরমালিন, বিষাক্ত রাসায়নিক কৃষকের জ্ঞান ও করণীয়’ শীর্ষক কৃষক সমাবেশ গতকাল শনিবার পাবনার ঈশ্বরদীর ছলিমপুরে আনসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুই হাজার কৃষক এই সমাবেশে অংশ নেন। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সোসাইটির সাধারণ সম্পাদক কৃষক ময়েজ উদ্দিন।
ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, দিনাজপুরসহ দেশের লিচু ও আমসমৃদ্ধ এই পাঁচটি এলাকায় ফরমালিন পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কৃষকেরা বলেন, বাজারজাতকরণের জন্য এলাকার নির্দিষ্ট স্থানে লিচু ও আমের ফরমালিন পরীক্ষা করতে হবে। কিন্তু মহাসড়ক বা রাজধানীর বাজারে নিয়ে যাওয়ার পর ফরমালিন পরীক্ষার নামে কৃষকদের হয়রানি করা যাবে না।