দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে গতকাল সোমবার বিডিআর সদস্যরা ভারত থেকে আনা প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন।২২ রাইফেল ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ইমদাদুল হক বলেন, গত রোববার মধ্যরাতে একদল মাদক পাচারকারী চারটি নৌকায় করে ইছামতী নদী দিয়ে দৌলতপুর-পুটখালী সীমান্তের তোতার মুখ ঘোনার মাঠ এলাকায় ঢোকে। খবর পেয়ে বিডিআর সদস্যরা তাদের ধরতে গেলে তারা পালিয়ে যেতে শুরু করে। পাচারকারীরা দুটি নৌকা ডুবিয়ে দিয়ে বাকি দুটি নৌকায় চড়ে পালিয়ে যায়। গতকাল নদী থেকে নৌকা দুটি তোলা হয়। নৌকা দুটিতে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।