দুই হাজার লিটার মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডাঙা গুচ্ছগ্রামের পাহাড়ি এলাকা থেকে দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান, খবর পেয়ে গত সোমবার সন্ধ্যার দিকে গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। ওই সময় কয়েকজন ব্যক্তি বস্তায় ভরে মদের বোতল নিয়ে যাচ্ছিল। পুলিশ দেখে বস্তা ফেলে তারা দৌড় দেয়। এ সময় পুলিশ মো. জসিম ও আজগর নামের দুজনকে আটক করে।