দুই হাজার লোকের জন্য নুরুল ইসলাম বিএসসির মেজবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করার পর গতকাল মঙ্গলবার সাংসদ নুরুল ইসলাম বিএসসি নিজ উদ্যোগে ইফতার ও মেজবানের আয়োজন করেন। এতে দুই হাজারের মতো লোক অংশ নেন। শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।নগরের ষোলশহরে একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার ও মেজবানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।