দুই 'বিদ্রোহী' মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়া ও দলের শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় দুই ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
গতকাল রোববার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দলের দুই ‘বিদ্রোহী’কে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত সদস্যরা হলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা কমিটির সদস্য আবদুর রশিদ ফরাজী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বর্তমান পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ সরদার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বর্ধিত সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।