দুইজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত বাগচি গ্রাম থেকে গত বুধবার উগ্রপন্থী সংগঠন ‘আল্লাহর দল’-এর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মোকছেদুল হাসান (৪৩) ও মো. হজরত আলী (২৬)। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, ওই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।