ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) এর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে বহিষ্কার করেছে যুবলীগ।
বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) এর যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেক ও ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল।
যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে
গত সোমবার রাতে গুলশানের শপার্স ওয়ার্ল্ড নামের একটি বিপণিকেন্দ্রের বাইরে মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। পরে ওই বিপণিকেন্দ্রের গোপন ক্যামেরায় ধারণ করা দৃশ্য দেখে যুবলীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।