দুইজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ ও ধর্ষণের দায়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর গ্রামের দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তারা হলো কিতাব আলী ও ফতেহ আলী। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রবিউল হাসান গতকাল এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের ৭ মে রাতে কটিয়াদী থানার একই গ্রামের এক কিশোরীকে (১৪) আসামিরা অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ করে।