প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে মাদক বিক্রির দায়ে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাফিজুর রহমান (৫৫) ও মো. সেলিম মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা উপজেলার কৃষ্টচাঁদপুর গ্রামের বাসিন্দা। বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, হাফিজুর রহমান ও সেলিম মিয়া কয়েক বছর ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে তাঁদের নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করা হয়। পরে ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।