দুইটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপাদন মজুরি (পিস রেইট) বাড়ানোর দাবিতে গাজীপুর সদরের সালনা এলাকায় দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে কর্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামলী ও রিসেন্ট নামে দুটি কারখানায় এ ঘটনা ঘটে।আন্দোলনকারী শ্রমিকেরা জানান, অনেক দিন ধরে কারখানায় তেমন কোনো কাজ নেই। সম্প্রতি কিছু কাজ এলেও উৎপাদন মজুরি কমিয়ে দেওয়া হয়। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো কাজ হয়নি। এ কারণে গতকাল তাঁরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ উৎপাদন মজুরি বাড়ানোর কথা বিবেচনা করার ও কারখানায় ছুটি ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।