দুখুকে ফেরত পাঠাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশি নাগরিক দুখু মিয়াকে অবিলম্বে স্বদেশে ফেরত পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ছয় বছর ধরে কারাবন্দী দুখু মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত মঙ্গলবার এ আদেশ দেন। ২০০৪ সালে অবৈধভাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বাংলাদেশের নাগরিক দুখু মিয়া। গ্রেপ্তারের পর নিম্ন আদালতে
দোষও স্বীকার করেছিলেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া দুখু মিয়ার আরজি শুনে অবিলম্বে
তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কলকাতা প্রতিনিধি