দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১২০ কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফটকি সেতুতে বগুড়াগামী একটি ট্রাক আটকে ওই গাঁজা জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। এ সময় শহিদুল ইসলাম (৪০) ও আবদুস সালামকে (৩৫) আটক করা হয়।