প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে পিকআপে তুলে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক হওয়া দুজন হলেন সিংগেরগাড়ী গ্রামের আবদুল লতিফ (৩৭) ও লক্ষ্মীপুর গ্রামের বাবু মিয়া (২৩)। তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধোলাইঘাট গ্রামের শাহিনুর ইসলাম নিজ বাড়ি থেকে একটু দূরে গত বৃহস্পতিবার একটি গরু বেঁধে রাখেন। বিকেলে গরুটি পিকআপে তুলে চুরির সময় ঘটনা দেখে ওই দুজনকে আটক করেন এলাকাবাসি। ওসি তাপস সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।