দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গতকাল বৃহস্পতিবার সকালে দুই ‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন উপজেলার অনুপমপুর গ্রামের সাঈদ আলী ও উপজেলার মিঞাপুর এলাকার মহিদুল ইসলাম। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রাওথা দাঁইড়িপাড়া গ্রামের আবদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর থেকে ওই বাড়ির লোকজন পলাতক। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কলহের জেরে ওই দুজন গুলিবিদ্ধ হয়েছেন।