দুজন গ্রেপ্তার, বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্রকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত একজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে।১৪ নভেম্বর সন্ধ্যায় ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে নিখোঁজ হন আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের সলেমান শেখের ছেলে ও আলফাডাঙ্গা কামারগ্রাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র (ভোকেশনাল) কিবির শেখ (২০)। পরদিন সকালে তাঁর গলাকাটা লাশ একই ইউনিয়নের হিডাডাঙ্গায় বারাসিয়া নদী থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহত কিবিরের বাবা চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন জানান, এজাহারভুক্ত আসামি মো. সাদ্দাম হোসেনকে (২০) ১৪ নভেম্বর রাতে ও সন্দেহভাজন আসামি ব্যবসায়ী সৈয়দ বাসারকে (৪০) গত রোববার সকালে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত ২১ নভেম্বর রিমান্ডে শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন।গতকাল সোমবার সকালে বুরাইচ ইউনিয়নের সর্বস্তরের মানুষ হত্যাকারীদের ফাঁসি দাবি করে মিছিল করেছে। মিছিলটি বুরাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় শুরু হয়ে আলফাডাঙ্গা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।