প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সিংহদী গ্রামের তাইজুল (২৬) ও নোয়াপাড়া গ্রামের দেলোয়ার (৩০)। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের হাতে তাইজুল ও দেলোয়ার গ্রেপ্তার হন। দুজনের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।