দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় নকল বিড়ি ও বিড়ির মোড়কসহ (লেবেল) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জের শ্যামপুর ফয়জারপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৮) ও একই উপজেলার পূর্ব শেখ শিবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. মনোয়ারুল ইসলাম (২৬)।