দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি বটতলাহাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে বিপুল পরিমাণ নকল শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) ও ডিটারজেন্ট পাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার শংকরবাটী-বটতলাহাটের আলমগীর হোসেন (৩৫) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর গ্রামের ফরিদ উদ্দিন (৩৪)। র্যা ব জানায়, বটতলাহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল ফাস্ট কিংস ৪ হাজার ৮১৫ বোতল ও ফলের জুস ফাস্ট ফ্রুট ১ হাজার ৭৭৩ বোতল এবং ৬৬৫ কেজি ডিটারজেন্ট পাউডার উদ্ধার করা হয়।