প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, হারুন-অর-রশিদ (২৮) ও মানিক গাজী (২৭)। তাঁদের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। গোপালগঞ্জ প্রতিনিধি