প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার দুজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা দুজন হলেন আলী জামান ও ইদ্রিস বিশ্বাস। পুলিশের দাবি, দুজন চরমপন্থী দলের প্রভাবশালী নেতা-কর্মী। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি একনলা বন্দুক, একটি দেশি একনালা বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও বন্দুকের সাতটি গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী পুলিশ লাইনের ড্রিলসেডে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুজনের বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়েছে।