দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাশকতার পৃথক মামলায় উপজেলা ছাত্রদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও সদস্য রেজাউল হাসান ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।