প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুক্তিপণের দাবিতে আকিব হোসেন (৫) নামের এক শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এলাকাবাসী মো. রতন (২৬) নামের এক অপহরণকারীকে গণপিটুনি দিয়ে র্যা ব-১১-এর কাছে তুলে দেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করে র্যা ব। র্যা ব তাঁদের বন্দর থানা-পুলিশে সোপর্দ করে। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুজন আকিবকে হত্যার কথা স্বীকার করেছেন।