দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নাশকতা মামলার আসামি রোস্তম আলী ও মাসুদ শেখ নামের এক ‘মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোস্তমের বাড়ি উপজেলার চৌমুহনী বাজারে। তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। মাসুদের বাড়ি উপজেলা সদরের পালপাড়ায়। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, রোস্তমকে গত রোববার রাতে ও মাসুদকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়।