দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর থেকে গত সোমবার ৩০০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তাঁরা হলেন সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে আজহারুল ইসলাম (৪৩) ও জহুরপুর বেলপাড়ার গ্রামের রুস্তম আলীর ছেলে বাদশা আলী (২৮)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সুন্দরপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে হেরোইনসহ আজহারুল ইসলাম ও বাদশা আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।|