দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় শেরপুর পৌর শহরের নবমী সিনেমা হল ও গতকাল বৃহস্পতিবার সকালে বেলগাড়ী এলাকায় পুলিশ এ অভিযান চালায়। নবমী সিনেমা হলের সামনে থেকে হেরোইনসহ গোসাইবাড়ী গ্রামের শহিদুল ইসলামকে আটক করা হয়। বেলগাড়ী পাকা সড়কের মোড় থেকে ইয়াবাসহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আকন্দপাড়ার আল আমিনকে আটক করা হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।