প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল কর্মকারপাড়ায় অভিযান চালিয়ে গত রোববার রাতে গাঁজা ও হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পাবনার ভাঙ্গুরা উপজেলার মসজিদপাড়া গ্রামের রমজান আলী (৪২) ও একই উপজেলার মন্ডতোষপাড়া গ্রামের হাসান আলী (৩২)। কামারখন্দ থানার ওসি মো. বাবুল উদ্দীন সরদার বলেন, মাদক ব্যবসায়ী রমজান ও হাসানের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই ফিরোজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি