প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের শচীন চন্দ্র রায় (৫০) ও নিখিল চন্দ্র রায় (৪৭) দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসায় জড়িত। গত রোববার রাতে উভয়ের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের বাড়ি তল্লাশি করে ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পার্বতীপুর বড়পুকুরিয়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহাম্মেদ বলেন, ওই দুই গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি