প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার চেঙ্গাহাটা গ্রামের আল মামুন ও লাকসাম উপজেলার পাঁচপাড়া গ্রামের শাহ আলম। পুলিশের ভাষ্যমতে, তাঁদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল, দুটি গুলি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার এএসআই মো. ইসমাইল বলেন, এ ঘটনায় বরুড়া থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা