দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সন্দেহে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন শরীয়তপুর সদর উপজেলার চিকনদি গ্রামের রত্না বেগম (২২) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজার পাড়া গ্রামের রেশমা বেগম (৩০)। জামালপুর রেলওয়ে থানার ওসি মো. নাছিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই নারী সদস্যকে মাদকের একটি বড় চালান নিয়ে প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ঢাকার সংঘবদ্ধ একটি মাদক চোরা কারবার চক্রের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। জামালপুর প্রতিনিধি