দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত রেজা ফেব্রিক্স লিমিটেড নামের একটি শিল্প-কারখানায় ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় কাঁচপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার বন্দর উপজেলার গোকোল দেশেরবাগ গ্রামের সফিউল্লাহ ও ময়মনসিংহের মোস্তারপুর গ্রামের মোজাম্মেল। সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী জানান, গতকাল রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।