দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল রোববার একটি চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আকরাম হোসেন ও ইয়াসিন আলী। পুলিশ জানায়, গতকাল আকরাম ও ইয়াসিন ওই মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পুলিশ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিল। বিষয়টি টের পেয়ে আকরাম ও ইয়াসিন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে জনতা তাঁদের ধরে ধোলাই দেয়।