দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় গতকাল রোববার সকালে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি হলেন: বিজয়নগর উপজেলার নোয়াবাড়ী গ্রামের অম্লান (৩০) ও নরসিংদীর হাঙ্গি এলাকার আবদুর রহমান (৩৫)। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ১৭ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।