দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আয়নাল হক (৩৮) ও আবদুর রাজ্জাক (২৬)। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, রোববার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আয়নালকে ৩০ গ্রাম হেরোইনসহ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দেওহাটা বাজার থেকে হেরোইন সেবনের অভিযোগে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।