দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলায় মো. নিলু আকন ও মো. দেলোয়ার হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার তাহের শিকদারহাট ও খলিফাকান্দি এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ গত শুক্রবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামি নিলু আকনের কাছ থেকে ২৫টি ও দেলোয়ারের কাছ থেকে ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।