প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডার সাতারকুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মো. শাকিল (১৬) ও মো. রাসেল (২০)। গতকাল মঙ্গলবার দুপুরে জাহান সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। হাসপাতালে দগ্ধদের এক সহকর্মী বলেন, দুপুরে দগ্ধ দুজন কারখানার ছাদে বসে আড্ডা দিচ্ছিলেন। অসাবধানতাবশত হঠাৎ রাসেলের হাতের সঙ্গে ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংযোগ ঘটে। আর রাসেলকে বাঁচাতে গিয়ে শাকিলও দগ্ধ হয়। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শাকিলের শরীরের ৫ শতাংশ ও রাসেলের শরীরের ২১ শতাংশ পুড়ে গেছে। বাড্ডা থানার উপপরিদর্শক ইমরানুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, দগ্ধ দুজন চিকিৎসাধীন রয়েছেন।