প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের সদর উপজেলার কিষানবাজার এলাকায় গত বৃহস্পতিবার এক ট্রাক্টর ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী দিনাজপুর উপশহর এলাকার মোস্তাফিজুর রহমান (৫০) ও এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি জেলা শহরের বড়গুড়গোলা এলাকার আকরাম হোসেন (৪৫) নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় ইজিবাইকের চালক ও দুই যাত্রী আহত হন। ১৮ দলের অবরোধ থাকার কারণে ওই চারজন ইজিবাইকে চিরিরবন্দর উপজেলায় যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর অফিস