প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেপ্রতাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সুনীল দাস (৬০) ও দুলাল মিয়া (৩২)। পুলিশ জানায়, সাহেপ্রতাব মোড় থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা নরসিংদী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সুনীল ও দুলাল মারা যান।