প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকায় বাসচাপায় একজন ভ্যানচালক এবং টঙ্গীর নিমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক আবদুল কাদের (৫০) ময়মনসিংহের গফরগাঁও থানাধীন রসুলপুর গ্রামের এবং নিহত যুবক হোসেন আলী (২৭) নরসিংদীর বেলাব থানার পথেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস গতকাল বিকেল পৌনে চারটার দিকে নগরপাড়া এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়। ভ্যানচালক আবদুল কাদের ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে রোববার বিকেলে টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-ভৈরব রেলপথ পার হওয়ার সময় তিতাস এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান হোসেন আলী। রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।