দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর বেড়িবাঁধের কাছে বিরুলিয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে কাভার্ড ভ্যানের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন মোজাম্মেল মিয়া (৪০) ও লক্ষ্মণ (২৮)। রূপনগর থানার পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে মোজাম্মেল ও লক্ষ্মণ তেলভর্তি ড্রাম বহনকারী একটি রিকশাভ্যান ঠেলে বিরুলিয়া সেতুতে তুলছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ওই রিকশাভ্যানকে চাপা দেয়। এতে মোজাম্মেল ও লক্ষ্মণ চাপা পড়েন। আহত হন রিকশাভ্যানের চালক নূর মোহাম্মদ (২২) ও ভ্যানে বসে থাকা মিঠুন মিয়া (২০)। রাত সাড়ে নয়টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোজাম্মেল ও লক্ষ্মণকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর মোহাম্মদ ও মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া ট্যাক্সিক্যাবের চালক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, রাস্তায় কাতরাতে থাকা চারজনকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আহত ভ্যানচালক তাঁদের সবার নাম জানিয়েছেন। কাভার্ড ভ্যানের চাপায় রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। রিকশাভ্যানের চালক নূর মোহাম্মদ বলেন, তেলভর্তি ড্রাম নিয়ে তাঁরা আশুলিয়ায় যাওয়ার পথে পেছন থেকে কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়।