দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অবিরামপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গত বুধবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় দুজন পথচারী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন অবিরামপুর গ্রামের বেলাল হোসেন (৫২) ও পলাশবাড়ীর দুবলাগাড়ি গ্রামের সেজেকা বেগম (৫০)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ জানায়, বেলাল ও সেজেকা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে অবিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এ ছাড়া শিশুসহ পাঁচজন আহত হন।