প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার রফিকুল ইসলাম (৪০) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তোরাব আলী (৬৫)। গতকাল রোববার সদর উপজেলার আমতলা ও শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার ওপর ছিটকে পড়ে মারা যান। অপরদিকে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শনিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুতে করে ঝিনাইদহ যাচ্ছিলেন তোরাব আলী। পথে আমতলা এলাকায় এলে গায়ের চাদর আলমসাধুর চাকায় জড়িয়ে তিনি মারা যান।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ