দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় গতকাল বুধবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। তারা হলো গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) ও স্কুলছাত্র মেহেদী (১৫)। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, গতকাল দুপুরে মনোহরদীগামী বিদ্যুৎ এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।