দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের আল হাসা শহরে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (৩৪) ও আবুল হাসান (৩৫) নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ইব্রাহিম খলিল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের ইসাহাক পঞ্চায়েতের ছেলে ও আবুল হাসানের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। ইব্রাহিম খলিল দৈনিক আমার দেশ ও মানবজমিন পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত নয়টার দিকে রিয়াদ থেকে ২০০ কিলোমিটার দূরে আল হাসা শহরের কাছে সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান।