প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাড়াহায় ঢাকা-হালুয়াঘাট সড়কে গতকাল বৃহস্পতিবার শ্যামল পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর-কিশোরী নিহত হয়েছে। তারা হলো উপজেলার বাখাই গ্রামের আবদুল হামিদের ছেলে সুমন তালুকদার (১৮) ও তিলাটিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে তানিয়া আক্তার (১৫)। ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে।