দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৮) এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই নারী ইকরচালী বাসস্ট্যান্ডে মহাসড়ক পারাপারের সময় রংপুরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর গায়ের রং ফর্সা ও পরনে কমলা রঙের সুতি শাড়ি ছিল। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি দীনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি ভটভটি পীরগঞ্জের সেনুয়া গ্রাম থেকে ১০-১২ জন গরু ব্যবসায়ী ও দালালকে নিয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটে যাচ্ছিল। পীরগঞ্জের ভেলাতৈড় এলাকায় পৌঁছালে এটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সেনুয়া গ্রামের দুলালসহ (৩০) আরও ১০ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুলাল মারা যান। পীরগঞ্জ থানার ওসি মো. ইশতেসাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।