দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা গ্রামের আবদুর রহমান (৫০) ও সাতকানিয়ার এওছিয়ার তানভির (৮)। আহত হয়েছেন সাতকানিয়ার কাঞ্চনার আহমদ হোসেন (৬৫) ও মধ্যম কাঞ্চনার আবুল কালাম (৪৭)। অটোরিকশাটি সাতকানিয়ার ফুলতলা থেকে মইজ্যারটেক এলাকায় যাচ্ছিল।