দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি ট্রাক ও একটি ভটভটির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার বাবুল হোসেন (৪৫)। কয়লাবাড়ী এলাকায় সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভটভটিচালক মোজাম্মেল হক। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পথে বাবুল হোসেন মারা যান।